মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

আইপিএল নিলামে ৩ বাংলাদেশি ক্রিকেটারের কে কোথায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএলের নিলাম। যেখানে থাকবেন ৮৩ জন বিদেশিব ক্রিকেটার। এই তালিকায় আছনে তিন বাংলাদেশি ক্রিকেটার।

সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিলেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান।

সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশি পেসার মারুফার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। ৮৭তম ক্রিকেটার হিসেবে ১৫ নম্বর সেটে আছেন তিনি। যা পেস বোলারদের দুই নম্বরে সেট।

নিলামের তালিকায় শেষের দিকে নাম থাকায় প্রথম ধাপে নিলামে মারুফার নাম ওঠা একটু কঠিন। কারণ প্রথমে মাত্র ৬৭ জন ক্রিকেটারের নাম তোলা হবে। পরবর্তীতে শুরু হবে অ্যাক্সিলারেটেড রাউন্ড। সেই রাউন্ডের জন্য নিলামে না ওঠা এবং অবিক্রিতদের মধ্যে পছন্দের ক্রিকেটারদের বাছাই করবে ফ্র্যাঞ্চাইজিরা।

নিলামের জন্য নিবন্ধন করা ২২৭ ক্রিকেটারের তালিকার শেষ ক্রিকেটার হচ্ছেন স্বর্ণা। অলরাউন্ডারদের সেটে ৬ এবং এমনিতে ৩৪ নম্বর সেটে আছেন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। স্বর্ণার ভিত্তিমূল্যও ৩০ লাখ রুপি।

রাবেয়া অবশ্য স্বর্ণার একটু আগেই আছেন। একই সেটে থাকা রাবেয়ার সিরিয়াল নম্বর ২৩২। যার ফলে তাদের নিলামে নাম ওঠার সম্ভাবনা খুবই কম।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit