বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

দিল্লির ‘ভয়াবহ’ বায়ুদূষণ নিয়ে শঙ্কিত, যা বললেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন নিজের আগামী সিনেমা ‘তেরে ইশক মে’-এর প্রচার অনুষ্ঠানে এসে রাজধানী দিল্লির পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানান। দিল্লির বাতাস দিন দিন যেন বিষাক্ত হয়ে উঠছে। বায়ুদূষণের মাত্রা এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, তা নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন অভিনেত্রী। সম্প্রতি ‘তেরে ইশক মে’ সিনেমার প্রচার অনুষ্ঠানে কৃতি শ্যানন বলেন, দিল্লির বাতাসের গুণমান বা ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) ৪৩০ ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ পরিস্থিতি তাকে দারুণভাবে ভাবিয়ে তুলেছে। এর মধ্যেই দিল্লির দূষণ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে বেশ কিছু সিনেমার শুটিং বাতিল এবং  পিছিয়ে দেওয়া হয়েছে। অভিনেত্রীর ‘ককটেল ২’ সিনেমার শুটিংও দিল্লির অত্যধিক দূষণ এবং বিস্ফোরণ আতঙ্কের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল, যে সিনেমায় অভিনয় করছেন অভিনেতা শাহিদ কাপুর ও অভিনেত্রী রাশমিকা মান্দানাও। কৃতি বলেন, যদি সময় থাকতেই যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

আমাদের সবার দায়িত্ব এ বিষয়টি দেখা। এই গুরুতর বিষয়ে দৃষ্টিপাত করার সময় এসে গেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামীতে এ পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠবে বলে জানান অভিনেত্রী। উল্লেখ্য, অভিনেত্রী কৃতি শ্যাননকে দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী তারকা ধানুশ। 

 

 

কুইক নিউজ / মোহন / ২৪ নভেম্বর ২০২৫ / বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit