বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোগীদের খোঁজ খবর নিতে হাসপাতাল পরিদর্শনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের সার্বিক চিকিৎসা অবস্থা, সেবা ও পরিবেশ পরিদর্শন করেছেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। রোববার দুপুরে (২৩ নভেম্বর) তিনি জেনারেল হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে আলাপ করে তাদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি মেডিসিন, সার্জিক্যাল, গাইনি, শিশু এবং জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ করেন। রোগী এবং স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি, শয্যাসংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নার্সিং সেবাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।

হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও তিনি চলমান সেবা, চাহিদা, সংকট ও উন্নয়নকাজ সম্পর্কে সংক্ষিপ্ত অবহিত হন। পরিদর্শন অভিযানে এডভোকেট দীপেন দেওয়ানের সঙ্গে ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো,

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন,হ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ রোগীদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন ও সমস্যা সম্পর্কে ধারণা নেন এবং হাসপাতালের সামগ্রিক সেবা ব্যবস্থা ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাঙামাটির সাধারণ মানুষ যাতে উন্নত চিকিৎসা পায় এবং হাসপাতালে চিকিৎসাসেবা আরও সহজলভ্য হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন তিনি বলেন, রোগীদের সমস্যা ও হাসপাতালের সীমাবদ্ধতাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে উন্নয়নের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit