মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

 ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবেনা: তানিয়া রব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : ‎জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ধর্মের দোহাই দিয়ে ভোট চাচ্ছে,টিকেট বিক্রি হচ্ছে। এসব দিয়ে কাজ হবেনা। তিনি বলেন, এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে,স্বাধীনতার পক্ষে। মানুষ মুক্তিযুদ্ধকে বুকে লালন করে। আমরা মুক্তিযুদ্ধের,স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখব। এমন একটি ওয়াদার মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই। নিশ্চয় ভোটাররা সেটি বিবেচনা করবে। কারণ ভোটারাও স্বাধীনতাকে ভালোবাসে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের জিরো পয়েন্ট তারা মার্কার সমর্থনে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ উপজেলা জেএসডি এ কর্মসূচির আয়োজন করে। তানিয়া রব বলেন, ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচন শুধু পার্লামেন্টে যাওয়ার নির্বাচন নয়। মান্ধাতা আমলের শুধু মার্কা দেখে যা ইচ্ছে তাই, অমানুষকে পার্লামেন্টে পাঠাবো। তারা গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা বানাবে, বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে, বেগম পাড়া করবে। এমন এমপি আমাদের চাইনা। যারা মচ মচ করে টাকা নিয়ে আসবে, তাদের ভোট দিয়ে দিলে জনগণের কোন উন্নয়ন হবেনা। যোগ্য মানুষকে নির্বাচিত করতে না পারলে আমাদের ভোগান্তি রয়েই যাবে।

এয়োদশ নির্বাচনের প্রসঙ্গ টেনে তানিয়া রব বলেন, প্রশাসনিক অফিসার ওসি,এসপি, ডিসি লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে। যারা দলবাজি করছে, ক্ষমতায় যাওয়ার আগে নানা রকম হাবভাব দেখাচ্ছে, তাদের প্ররোচনায়,তাদের সুপারিশে কোন নিয়োগ হলে আমরা মানবনা। আমরা লটারির মাধ্যমে চাই এবং সেটা হতে হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগে যারা ভাগ বাটোয়ারাই ব্যস্ত হয়ে গেছে। হাট,মাঠ,ঘাট, বাসস্থান দখল নিল। এরা ক্ষমতায় এসে কি করতে পারে। সেটা কিন্তু চিন্তা করতে হবে।  দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা পালালো কেন। চুরি করেছে,মানুষ হত্যা করেছে,আয়না ঘর করেছে, গুম করেছে। এজন্য পালিয়েছে। তাদের বিচারতো এ মাটিতেই হতেই হবে। যারা এখন ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছে। তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছেন কেন। কেন মানুষের কাছে কথা দিচ্ছেননা আপনারা সুষ্ঠু,সৎ এবং আদর্শের কাজ করবেন। বরং উল্টো দেখছে মানুষ। আগে যেখানে চাঁদা ১০০ টাকা ছিল,এখন সেটা ২০০টাকা হয়েছে। এ চাঁদাবাজ থেকে আমাদের মুক্ত হতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন, জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনে তারা মার্কার প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী। এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ‎জেএসডি নেতা মো.আলাউদ্দিন,কাজল হাজারী, মাহবুবুর রশীদ আল মামুন, মো.হেলাল উদ্দিন প্রমূখ।  

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit