শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

হার্দিক কি মাহিকার সঙ্গে বাগদান সেরেছেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : হার্দিক পান্ডিয়া এবং মডেল মাহিকা শর্মার বাগদানের খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। হার্দিক এবং মাহিকা শর্মার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে মাহিকাকে আংটি পরা অবস্থায় দেখা গেছে। এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মাহিকা।

ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিকা লিখেছেন, ‘আমি দেখছি নেটদুনিয়া আমার বাগদানের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমি কেবল একটা সুন্দর গয়না পরেছি যা আমি প্রতিদিন পরি।’

আসলে, হার্দিক কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মাহিকার সঙ্গে খোলাখুলি ছবি শেয়ার করছেন। সম্প্রতি ছবি শেয়ার করে তিনি তাদের সম্পর্কের খবরও নিশ্চিত করেছেন।  

উল্লেখ্য, মাহিকার আগে হার্দিক পান্ডিয়া নাতাশাকে বিয়ে করেছিলেন। তাদের একটি ছেলে রয়েছে। তারা প্রথমে ২০২০ সালের মে মাসে বিয়ে করেন। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পুনরায় বিয়ে করেন। তবে ২০২৪ সালে তারা বিচ্ছেদের ঘোষণা করেন।

দুই জনেই এক বিবৃতিতে লিখেছেন, চার বছর একসঙ্গে থাকার পর, নাতাশা এবং আমি পারস্পরিক ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। এটা একটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। অগস্ত্য আমাদের জন্য একটা আশীর্বাদ এবং ও সর্বদা আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকবে। আমরা একসঙ্গে অগস্ত্যকে বড় করব।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit