মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

ঢাবির ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী সমাজকল্যাণের শিক্ষার্থীদের উপহার প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৫৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্রিকেট দল। ইনস্টিটিউটটির শিক্ষার্থীদের পারফর্মেন্সে মুগ্ধ হয়ে জয়ের আনন্দ উপভোগ করতে শিক্ষার্থীদেরকে দুটি খাসি উপহার দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

আজ শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯টায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ৫ উইকেটে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। এসময় মাঠে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে খেলাটি উপভোগ করেন ছাত্রদল নেতা তারিক।

এ বিষয়ে জানতে চাইলে তারিক বলেন, ‘ সমাজকল্যাণের সাবেক শিক্ষার্থী হিসেবে বর্তমান শিক্ষার্থীদের আমন্ত্রণে আজকের আন্ত:বিভাগ খেলাটি উপভোগ করতে এসেছিলাম। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শরীর ও মন ভালো রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করা খুবই গুরুত্বপূর্ণ। যখনই সময়-সুযোগ হয় তখন নিজেও খেলি, অন্যদের খেলা উপভোগ করি ।খেলাধুলায় সবাইকে উৎসাহিত করি।’

তিনি আরও বলেন, ‘ সমাজকল্যাণের এ জয়ের আনন্দকে দ্বিগুণ করতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের এ উপহার । আমি বিশ্বাস করি, এতে করে শিক্ষার্থীরা ভবিষ্যতে খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত হবে। এ ধরনের কর্মসূচিতে শিক্ষার্থীরা ভবিষ্যতেও আমাকে পাশে পাবে।ইনশা আল্লাহ।’

জানতে চাইলে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও খেলোয়াড় তপন কুমার সরকার বলেন, ‘তারিক ভাইকে সমাজকল্যাণের সকল ধরণের কর্মসূচিতে বিগত সময়েও আমরা পাশে পেয়েছি। ভাই অসম্ভব এক ক্রীড়াপ্রেমী মানুষ। যখনই ভাইয়ের সহযোগিতা চাই,আমরা তাকে পাশে পাই। আজকের জোড়া খাসি প্রাপ্তি তারই অংশ।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit