বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল

নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত মাঠে থাকবে যুবদল: মোনায়েম মুন্না

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

নিউজ ডেক্স : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীকে জেতাতে সর্বোচ্চ সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেছেন, বিএনপি প্রার্থীকে জয়লাভ করাতে ভোটের মাঠে যে ধরনের কর্মসূচি এবং আমাদের যা দায়িত্ব রয়েছে তার সবই করবেন যুবদল নেতাকর্মীরা। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে সর্বশেষ কেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবে যুবদল। শনিবার (২২ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের মুনিরা ভবনে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিতে যুবদলের করণীয় সম্পর্কে ওই সভার আয়োজন করা হয়। মোনায়েম মুন্না বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রত্যেক প্রার্থীকে জয়লাভ করাতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকবে যুবদল। ইতোমধ্যে যুবদল মাঠে কাজ শুরু করেছে। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে সর্বশেষ ভোট কেন্দ্রে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত যেসব কর্মকাণ্ড আছে সেসব কাজে যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কাজ করার নির্দেশনা দেন যুবদল সভাপতি। 

মনোনয়ন পাওয়া-না পাওয়া নিয়ে দলীয় বিরোধ সম্পর্কে তিনি বলেন, বিএনপি বড় দল। মনোনয়ন বঞ্চিত হওয়ায় কেউ মনোক্ষুণ্ন হলেও তা এখন অনেকাংশেই কমে গেছে। আশা করি, এ মাসের মধ্যেই এ সংক্রান্ত যে সমস্যা যা আছে তা ঠিক হয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

 

কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / সন্ধা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit