শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ৩ অক্টোবর ২০২৬ইং সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ২০ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৭টি মনোনয়নপত্র গ্রহণ করছিলেন প্রার্থীরা। মনোনয়নপত্র গ্রহণের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে আরও গতি পেয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৬ই) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোলাপগঞ্জের জিবি টেলিভিশনের হলরুমে নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হয়। এ সময় নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত থেকে প্রার্থীদের মনোনয়নপত্র প্রদান ও গ্রহণের কার্যক্রম সম্পন্ন করেন। নির্বাচন কমিশন সকল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই শেষে ২২ সেপ্টেম্বর ২০২৬ইং সন্ধ্যা ৭ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

যে পদে যারা লড়ছেন তারমধ্যে সভাপতি রয়েছেন ৪ জন তারা হলেন -আবুল কাশেম রুমন, এনামুল হক এনাম, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন,মাহফুজ আহমদ চৌধুরী। এদের মধ্যে দুই প্রার্থী সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী মধ্যে হাড্ডা- হাড্ডি লড়াই চলছে। ভোটারদের ধারে ধারে ভোট চাচ্ছেন প্রার্থীরা, প্রতিদিন গোলাপগঞ্জ চৌমুনিস্থ এলাকায় সাংবাদিকদের আড্ডা জমে উঠেছে।

অন্যান্যপদে যারা লড়ছেন তারা হলেন,সিনিয়রসহ-সভাপতি আজিজুর রহমান খান,এম.জি মোস্তফা,জহুরুল ইসলাম, সহ-সভাপতি,আব্দুল খালিক, বদরুল আলম,সাধারণসম্পাদক ,ইমরান আহমদ,মাহবুবুর রহমান চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর,জাহিদ উদ্দিন,সাকিব আল মামুন,কোষাধ্যক্ষ  আনোয়ার হুমায়ুন, দেলোয়ার হোসেন মাহমুদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক, মো. তামিম আহমদ, মোহাম্মদ সাজু মিয়া,সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন,রুহুল আমিন, প্রচার সম্পাদক জালাল আহমদ চৌধুরী,ফাহিম আহমদ, মোহাম্মদ জাকির আহমদ, প্রকাশনা সম্পাদক  সাইম ইবনে আব্বাস,শাকেল উদ্দিন,দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম,রুবেল আহমদ তালুকদার,রিমন আহমদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাবের আহমদ, সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  জাবেদ মাহবুব,ফারহান ইসলাম রাজু,হাফিজুল ইসলাম,হাবিবুর রহমান,সালমান কাদের দিপু, কার্যকরী সদস্য এম.আব্দুল জলিল, আব্দুল্লা আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, বাবর জোয়ারদার,আরিফ আহমদ জিলু,জাবেদ আহমদ,মাহদী রহমান, মোহাম্মদ জাবের আহমদ, দীনেশ দেব নাথ, ফখরুল ইসলাম, মীর কাওছার আহমদ দীর্ঘ দিন পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ইতোমধ্যে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় শুররু করেছেন। আগামী ৩ অক্টোবরের ভোট গ্রহণের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত করবে গোলাপগঞ্জ প্রেসক্লাব।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit