শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

বছরে ১০০ ছক্কার রেকর্ড গড়লেন পাকিস্তানের যে ক্রিকেটার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : পিএসএলে দুর্দান্ত ব্যাটিং ফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। চলমান ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ঝড়ো ৮০ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। পাশাপাশি এক পঞ্জিকা বছরে ১০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়ে তিনি প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে অনন্য মাইলফলক স্পর্শ করেন। রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১২৮ রানে থামে শ্রীলঙ্কা। জবাবে ফারহানের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৭ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

ওপেনার ফারহান ৬ চার ও ৫ ছক্কার সাহায্যে অপরাজিত থেকে ৮০ রান করেন। চলতি বর্ষে তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১০২–এ। বিশ্বে ১২ জন ব্যাটারের এমন কীর্তি থাকলেও পাকিস্তানের ইতিহাসে এটি প্রথম। এ বছর ফারহানের চেয়ে বেশি ছক্কা মেরেছেন শুধু দু’জন— করনবির সিং (১২২) এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (১০৩)। এছাড়া ২০২৫ সালে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫টি অর্ধশতকের রেকর্ডও এই তিনজনের যৌথ দখলে। করনবির ও পুরান আগেই ১৫টি ফিফটি করেন, ফারহান পরে তাদের ছুঁয়ে যান।

জস বাটলার করেছেন ১৪টি এবং শাই হোপ ১৩টি ফিফটি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল শোয়েব মালিকের ৫৭ রান (২০০৭ বিশ্বকাপ, জোহানেসবার্গ)। সেই রেকর্ড ভেঙে গতকাল ৮০ রান করেন ফারহান। একই ম্যাচে তার ৫ ছক্কা লঙ্কানদের বিপক্ষে কোনো পাকিস্তানি ব্যাটারের এক ইনিংসে সর্বোচ্চ। সাম্প্রতিক টি–টোয়েন্টি এশিয়া কাপেও পাকিস্তানের সেরা রান সংগ্রাহক ছিলেন ফারহান। দুটি ফিফটি এবং ভারতের বিপক্ষে ফাইনালে ৪০ রানের ইনিংসসহ পুরো আসরে তার সংগ্রহ ছিল ২১৭ রান। অথচ জাতীয় দলে প্রথম চার টি–টোয়েন্টিতে তিনি ৩০ রানের গণ্ডি পর্যন্তও যেতে পারেননি। সেই সূচনা ব্যর্থতা কাটিয়ে এখন ধারাবাহিকভাবেই ব্যাট হাতে ছড়াচ্ছেন আলো।

 

 

কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit