বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর কোন প্রক্রিয়ায়, জানালেন শিশির মনির

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

নিউজ ডেক্স : সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় হয়, এই রায় সরাসরি কার্যকর হয় না। সেই রায়ের বিরুদ্ধে আপিলের বিধান আছে। আপিলে নিষ্পত্তি হবে, রিভিউর শুনানি হবে। তার পরে কার্যকরের বিষয় আসে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড কার্যকরের উপায় নিয়ে দৈনিক যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এই জ্যেষ্ঠ আইনজীবী। শিশির মনির বলেন, যে দুজনের মৃত্যুদণ্ড হয়েছে, তারা যেহেতু আদালতে আত্মসমর্পণ করেন নাই। সেই জন্য তাদের আপিল করার ইখতেয়ার নাই।

কারণ আপিল করতে গেলে জেলে থাকতে হয় অথবা বেলে থাকতে হয়, তবে আপিল করা যায়। তারাও আপিল করতে পারবেন, যদি তারা বাংলাদেশে এসে আদালতের কাছে আত্মসমর্পণ করেন। সেই আপিল নিষ্পত্তির পরে ফাঁসি কার্যকরের প্রশ্ন আসে।তিনি বলেন, যারা বলছেন কার্যকর এখনই করে ফেলতে হবে, তারা হয়তো আইনের বিধান সম্পর্কে সঠিক ধারণা রাখে না। যার কারণে এসব কথা বলছেন। তাদের ফিরিয়ে আনার বিষয়ে শিশির মনির বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে এটা ঠিক।

কিন্তু শেখ হাসিনা তো ভারতে বন্দি না, তিনি তো সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। ভারতে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার তত্ত্বাবধানে তিনি সেখানে থাকেন। এটাকে তো বন্দি বলা যায় না। তিনি আরও বলেন, বন্দি হয় তখনই যখন এদেশে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন, তারা যদি অনুরোধ গ্রহণ করেন। তাহলে তারা তাদের হোম মিনিস্টারের কাছে সেটি পাঠাবেন। তারা তাকে গ্রেফতার করবেন, এর পর নিকটস্থ ম্যাজেস্ট্রেটের সামনে নিয়ে হাজির করবেন। করে তাকে জেলে পাঠাবেন।

তখনই তাকে বন্দি বলে। ওই বন্দি হওয়ার পরে প্রশ্ন আসে বন্দি বিনিময়। এই আইনজীবী আরও বলেন, বন্দি বিনিময় করতে হলে দুটি কাজ করতে হবে। একটি হলো শক্তিশালী কূটনৈতিক তৎপরতা। দ্বিতীয়টি হলো দেশের বাইরে গুরুত্বপূর্ণ আইনি ফার্ম আছে, তাদেরকে নিয়োগ দিতে হবে।তিনি বলেন, যাকে অন্যদেশ থেকে আনা হবে তিনিও আদালতের দ্বারস্থ হতে পারেন। তিনি তো নাও আসতে পারেন, আদালতে ফাইট করতে পারেন।সর্বশেষ তিনি বলেন, মূল বিবেচ্য বিষয় হচ্ছে- আইনের নিয়মের মধ্যে কূটনৈতিক তৎপরতা মাধ্যমে এই বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়া।

 

 

কুইক নিউজ / মোহন / ২২ নভেম্বর ২০২৫ / দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit