স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শততম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। দেশের একমাত্র এবং বিশ্বের ১১তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। লম্বা ক্যারিয়ারের পেছনে স্ত্রীর ত্যাগকে সামনে এনেছেন মুশফিক।
স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরে মুশফিক বলেন, আমার দুটি বাচ্চা আছে। রাতে স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা সারারাত ঘুমায় না। কিন্তু আমার কখনও নির্ঘুম রাত কাটেনি। কারণ সে পুরোটা সময় রাত জেগে বাচ্চাদের মানুষ করেছে। আমাকে ওই টেনশন থেকে মুক্ত রাখার চেষ্টা করেছে। তাই আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ।
ক্রিকেট ছাড়ার আগে প্রস্তুত করে রেখে যেতে চান আরো কয়েকজনকে। মুশফিকের ভাষ্য, নিজেকে নিয়ে আমি খুশি। দেশের জার্সিতে প্রত্যেকটি টেস্ট ছিল আমার জন্য গর্বের। আমি যাওয়ার পরও যেন দু-একজনকে প্রস্তুত করে যেতে পারি, সেই চেষ্টা থাকবে।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/দুপুর ১:০০