শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

অ্যাশেজে ইতিহাস গড়লেন শরফুদ্দৌলা সৈকত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : পার্থে আজ শুরু হলো ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াই অ্যাশেজ। আর এই লড়াইয়ের সঙ্গেই নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত হয়ে গেলেন অ্যাশেজে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার।

এই টেস্টে তিনি থাকছেন টিভি আম্পায়ার হিসেবে। মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের নিতিন মেনন ও দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। অস্ট্রেলিয়ার শন ক্রেইগ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। শ্রীলঙ্কার অভিজ্ঞ রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারির দায়িত্বে আছেন।

৪ ডিসেম্বর ব্রিজবেনে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে শরফুদ্দৌলা আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। তিনি মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন হোল্ডস্টক। সে টেস্টে নিতিন মেনন চলে যাবেন টিভি আম্পায়ারের বক্সে।

অ্যাশেজের প্রথম দুই টেস্টে শরফুদ্দৌলার এই দায়িত্ব বাংলাদেশের আম্পায়ারিংকে বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরল। তার ব্যক্তিগত সাফল্য যেমন বড় বিষয়, তেমনি বাংলাদেশও দেখাল যে তারা এখন এলিট পর্যায়ে আম্পায়ারিংয়ে শক্ত অবস্থান তৈরি করছে।

তবে সিরিজের পরের তিন টেস্টে তিনি থাকবেন না। তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর, চতুর্থ ২৬ ডিসেম্বর এবং পঞ্চম ৪ জানুয়ারি। শেষ ভাগে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ডের জেফ ক্রো।

 

 

কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit