বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

‘সিদ্ধার্থ’ নিয়ে টানা তিন দিন দর্শকের সামনে নওশাবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বুধবার থেকে শুরু হয়েছে নাট্যদল আরশিনগরের চতুর্থ প্রযোজনা ‘সিদ্ধার্থ’র তিন দিনব্যাপী মঞ্চায়ন। আগামী ২১ নভেম্বর পর্যন্ত তিন দিনে তিনটি প্রদর্শনী হবে খুব অল্প সময়ে আলোচনায় আসা নাটকটি। নোবেলজয়ী সাহিত্যিক হেরমান হেসের লেখা উপন্যাসটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ। গত বছর আগস্টে মঞ্চে আসে নাটকটি। সে সময় টানা তিন দিনে চারটি প্রদর্শনী হয়েছিল।

মাত্রাতিরিক্ত ভূরিভোজনের পর যেমন খাদ্যের ওপর আকর্ষণ চলে যায়। সংসারের ওপর সিদ্ধার্থের তেমনই বিতৃষ্ণা জাগে। সিদ্ধার্থ সে জীবন ত্যাগ করে আশ্রয় নেয় নদীর কাছে। নদীর কাছে থাকতে থাকতে সিদ্ধার্থ শেখে নদীর ভাষা। উপলব্ধি করে জীবনের বৃহত্তর মানে। জীবন ও মৃত্যু, পাপ ও পুণ্য, বোধ ও নির্বুদ্ধিতা সব কিছুরই প্রয়োজন আছে জীবনে। এসব অভিজ্ঞতা জীবনকে পূর্ণ করে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটিতে অভিনয়ে রয়েছেন কাজী নওশাবা আহমেদ, ওয়াহিদ খান সংকেত, পার্থ প্রতিম হালদার, ইসনাইন আহমেদ জিম, নাজমুল সরকার নিহাত, মাঈন হাসান, শাহাদাত নোমান, জিনাত জাহান নিশা, রেফাত হাসান সৈকত, আরিফুল ইসলাম নীল, আকাশ তুহিন, পলি পারভীন, মাইন উদ্দিন বাবু, জেরিন চাকমা, ক্যামেলিয়া শারমিন চূড়া, রাদিফা নারমিন, আজমেরী জাফরান রলি, প্রজ্ঞা প্রতীতি, ইমাদ ইভান, জিতাদিত্য বড়–য়া, সারিকা ইসলাম ঈষিকা, প্রিন্স সিদ্দিকী।

 

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ দুপুর ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit