বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

‘রোজ গার্ডেন’ ক্রয়ে রাষ্ট্রের ক্ষতি ৩৩২ কোটি টাকা, অনুসন্ধানে দুদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রের ৩৩২ কোটি টাকা খরচ করে আওয়ামী লীগের ‘জন্মস্থান’ খ্যাত রোজ গার্ডেন ক্রয়ের মাধ্যমে আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

অনুসন্ধানে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

জানা যায়, ১৯৩১ সালে ব্যবসায়ী ঋষিকেশ দাস ঢাকার টিকাটুলিতে প্রায় ২২ বিঘা জমির ওপর রোজ গার্ডেন প্রাসাদটি নির্মাণ করেন। পরে ১৯৩৬ সালে তিনি এটি বই ব্যবসায়ী খান বাহাদুর মৌলভী কাজী আব্দুর রশীদের কাছে বিক্রি করেন। প্রাসাদটির মালিকানা নেওয়ার পর রশীদ সেখানে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন, যা সে সময় ঢাকার সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৯৪৯ সালের ২৩ জুন এই প্রাসাদেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় বলে ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রায় ৩৩২ কোটি টাকায় তাদের দলীয় ইতিহাসের সাথে যুক্ত এ ভবনটি কিনে নেয়। যাতে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের ক্ষতিসাধন হয়েছে বলে দুদক জানিয়েছে।

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit