শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে বিস্ফোরণ, ঘরবাড়ি ধ্বংসের অভিযোগ ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’ যথেষ্ট হয়েছে, লেবাননে আর হামলা নয় : ইসরায়েলকে ট্রাম্প

তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে জিতল ওয়ারিয়র্স

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : আবুধাবি টি-টেন লিগে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জিতল তার দল নর্দান ওয়ারিয়র্স। দিনের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের নর্দান ওয়ারিয়র্সের কাছে ৪ রানে হেরে যায় সাইফ হাসানের আস্পিন স্ট্যালিয়ন্স।

ক্যারিয়ারে প্রথমবার টি-টেন লিগে খেলতে গিয়ে বোলিং-ব্যাটিং কোনো বিভাগেই ভালো করতে পারেননি সাইফ হাসান। ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে এসে দুই ছক্কায় ১৭ রান দেন ডানহাতি এই অফ স্পিনার। ব্যাটিংয়েও পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেননি। ১১ বলে করেছেন ১৫ রান।

১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সাইফের দলের ইনিংস থামে ১১০ রানে। ৩ উইকেট নিয়ে নর্দান ওয়ারিয়র্সকে জিতিয়েছেন শাহনাওয়াজ দাহানি। ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। ২ ওভারে খরচ করেছেন ২১ রান।

এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় স্ট্যালিয়ন্স। আগে ব্যাট করে ১ উইকেটেই নির্ধারিত ১০ ওভারে ১১৪ রান করে নর্দান ওয়ারিয়র্স। জনসন চার্লসের ৩৪ বলে ৫৫ ও কলিন মুনরোর অপরাজিত ২১ বলে ৩৮ রানের ইনিংসে ১ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে নর্দান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit