রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বোচাগঞ্জে যুবদলের সংবাদ সম্মেলন

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ন আহবায়ক বৃন্দ, সদস্য ও ইউনিয়ন যুবদলের আয়োজনে স্থানীয় ছোট চৌ-রাস্তা মোড়ে দলীয় অফিসে এক সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনের প্রার্থীর বিরুদ্ধে মিথ্য বানোয়াট ও বিভ্রান্তীমুলক কর্মকান্ড করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন।

উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা যুদলের যুগ্ন আহবায়ক মো.আবু জাহিদ গাফফারী বাবলা। এসময় যুগ্ন আহবায়ক যথাক্রমে মো. শামীমুর রহমান, মো. ফারুক, মো. মাহমুদুর রহমান ফেরদৌস ও মো. রাজু আহম্মেদ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. উজ্জল হক, সদস্য সচীব মো. ওয়াসিম আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাকারিয়া চৌধুরী অরেঞ্জ সদস্য সচীব মো. লিমন খন্দকারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলেন, দিনাজপুরে গত ৩/১১/২০২৫ তারিখে গুলশানস্থ বিএনপির চেয়ারপারনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির মনোনয়ন প্রদান সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে ২৩৭ জনের নাম ঘোষণা করেন এবং বলেন সকলকে ঘোষিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করে বিজয় অর্জন করার নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় সংসদীয় আসন বাংলাদেশ-৭ দিনাজপুর-২ বিরল-বেচাগঞ্জ বিএনপির এমপি প্রার্থী হিসেবে আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নাম ঘোষণা করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে উপেক্ষা করে বিরল বিএনপির সহ সভাপতি মো. হামিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে কিছু বহিরাগত লোকজন দিয়ে বিএনপি ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। এসব হটকারী হীন কর্মকান্ডের অন্তরালে কারা ছিলেন তা অনেকটা দিবালোকের মত স্পষ্ট। আমরা এহেন যড়যন্ত্রের তীব নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তার নিজ নির্বাচনী এলাকার বোচাগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি ছিলেন এবং ২০১৮ সালে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী হিসেবে এ আসনে জাতীয় সংসদ নির্বাচন করেন। আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বোচাগঞ্জ উপজেলার মরহুম অ্যাডভোকেট এ.এফ.এম রিয়াজুল হক চৌধুরীর বড় সন্তান। তিনি সমভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা অত্র নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমরা বিরল-বোচাগঞ্জ দিনাজপুর-২ আসনে আসন্ন ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পক্ষে ঐক্যবদ্ধ আছি। ক্যাপশনঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের প্রার্থীর বিরুদ্ধে মিথ্য বানোয়াট ও বিভ্রান্তীমুলক কর্মকান্ড করার প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা যুদলের যুগ্ন আহবায়ক মো.আবু জাহিদ গাফফারী বাবলা।

 

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit