রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা, অতঃপর…

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন (সোমবার) ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। দুইটি বুলডোজার ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা আরও বেড়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সেখানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এই অস্থির পরিবেশে রাফিয়ার সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। তখন ভিড়ের মধ্য থেকে একজন মন্তব্য ছুড়ে দেয়— ‘পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন নাকি?’

এই কথায় রাফিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বারবার জানতে চান— কে এমন মন্তব্য করেছে। এরপর পুলিশের দিকে এগিয়ে গিয়ে তিনি প্রশ্ন করেন, ‘কী দেখে মনে হলো আমি ভাইরাল হতে এসেছি?’পরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রাফিয়া জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা তার নেই।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সোজা কথা— আমি ভবিষ্যতে রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বিএনপি-জামায়াত, সবদলই আমাকে হতাশ করেছে। এনসিপি নিয়ে কিছু আশা ছিল, সেটাও ক্রমে ভেঙে যাচ্ছে। ‘মন্দের ভালো’ ভেবে কোনো দলে যাওয়ার চিন্তাও করি না।’

তিনি আরও জানান, যতদিন মানুষ নিপীড়নের শিকার হবে এবং স্বৈরাচারের প্রভাব রাষ্ট্রে বিদ্যমান থাকবে, ততদিন তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। তার কোনো রাজনৈতিক দল নেই, ব্যক্তিগত স্বার্থও নেই— কেবল অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোই তার লক্ষ্য।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit