বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

দুই সিনেমা মুক্তির অপেক্ষায় শেখ রিফাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

বিনোদন ডেক্স :দেশের তরুণ অভিনেতাদের তালিকায় যোগ হচ্ছে আরও একটি নতুন নাম—শেখ রিফাত। ২০২০ সাল থেকে রিফাতের সিনেমা জগতের  সঙ্গে পথচলা শুরু। তবে বড় পর্দায় তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়  পরিচালক কাশেম মণ্ডলের হাত ধরে। ২০২৩ সালে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘বলনা বিদায়’-এ অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু। ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। পরিচালক কাশেম মণ্ডলের সঙ্গেই দ্বিতীয়বার কাজের সুযোগ পান রিফাত। ২০২৫ সালে নির্মিত হয় নতুন ছবি ‘এতো কাছে তবুও দূরে’।

ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে এবং আগামী বছরের জানুয়ারিতে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। নিজের অভিনয়ভ্রমণ ও চরিত্র বেছে নেওয়া নিয়ে শেখ রিফাত বলেন, ‘আমি বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি। চরিত্রে ঢুকে অভিনয় করাটা আমি উপভোগ করি।  আমার প্রথম দুই ছবির চরিত্র একেবারেই ভিন্ন ধাঁচের। আমি চেষ্টা করেছি সেরাটা দিতে। আশা করি দর্শকরাও কাজগুলো উপভোগ করবেন।’

রিফাত আরও বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। ‘এতো কাছে তবুও দূরে’ সিনেমাটি হলে গিয়ে দেখবেন। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসা পেলেই ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারবো।’মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার ছেলে তিনি। শৈশব–কৈশোর কেটেছে গ্রামের পরিবেশে। ইছাপুর সরকারি মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক শেষ করে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসেন তিনি। এখান থেকেই শুরু তার অভিনয়ের প্রতি আগ্রহের নতুন অধ্যায়।

 

 

কুইক নিউজ / মোহন / ১৮ নভেম্বর ২০২৫ / বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit