বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

একই বাসে মাঠে যাওয়া, হ্যান্ডশেক কোলাকুলিতে উচ্ছ্বসিত ভারত-পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে দেখা গেল সেই দৃশ্য। খেলা শেষে হাত মেলাচ্ছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। প্রতিবেশী দুই দেশের ক্রিকেটারদের মধ্যকার এমন দৃশ্য দেখে মন ছুঁয়ে গেছে ভক্ত-সমর্থকদের।

সদ্য শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটাদের সঙ্গে হ্যান্ডশেক করাতো দূরে থাক! পাকিস্তানি বলে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সৌজন্যতাও দেখায়নি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

একই চিত্র দেখা গেছে সদ্য শেষ হওয়া নারীদের ক্রিকেট বিশ্বকাপেও। ভারত বিশ্বকাপ জিতলেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অসৌজন্য মূলক আচরণের কারণে দর্শকদের মন জয় করতে পারেনি। 

অথচ দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান উভয় দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেছেন। শ্রীলংকায় চলছে দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান দুই প্রতিবেশী দল। 

রোববার টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। তখন মনে হয়েছিল, এই ম্যাচেও হয়তো সেই চেনা ছবি দেখা যাবে। কিন্তু খেলাশেষে ছবিটা বদলে গেল। দুই দলের ক্রিকেটাররা হাসিমুখে একে অপরের সঙ্গে হাত মেলালেন। অনেকে প্রতিপক্ষ ক্রিকেটারকে জড়িয়েও ধরলেন।

ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে পাকিস্তান। জবাবে ১০.২ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।

খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক নিমরা রফিক ভারতীয় দলকে শুভেচ্ছা জানান। ভারতের অধিনায়ক টিসি দীপিকাও পাকিস্তানি ক্রিকেটারদের প্রশংসা করেছেন।

পরে জানা যায়, হোটেল থেকে একই বাসে মাঠে গিয়েছিল দুই দল। ভারত-পাকিস্তানের এই খেলা শ্রীলংকার টেলিভিশনে সম্প্রচার করা হয়। 

সূত্র: আনন্দবাজার

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit