বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

কোক স্টুডিও বাংলায় এবার রুনা লায়লার গান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

বিনোদন ডেক্স : উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার চিরকালীন জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’ নতুন সংগীতায়োজনে হাজির হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলায়। আজ (শনিবার) গানটি প্রকাশ পাবে কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সিজন–৩ শুরু থেকেই চমকের পর চমক উপহার দিচ্ছে কোক স্টুডিও বাংলা। এরই মধ্যে প্রকাশিত সাতটি গান শ্রোতা-দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই প্ল্যাটফর্মে যুক্ত হলেন সংগীতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা-যা ভক্তদের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বড় চমক। শনিবার (১৬ নভেম্বর) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে রুনা লায়লার একটি ছবি প্রকাশ করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

কমেন্ট বক্সে উচ্ছ্বাসে ভেসেছেন ভক্তরা- ‘এটা মহাকাব্যিক হতে চলেছে!’ ‘অবশেষে কিংবদন্তি আসছেন, যার জন্য এতদিন অপেক্ষা করেছি।’আগামী ১৭ নভেম্বর ৭৩ বছরে পা রাখবেন রুনা লায়লা। জন্মদিনের ঠিক আগমুহূর্তে শ্রোতাদের জন্য তাঁর এই সংগীত–উপহারকে ভক্তরা বলছেন “বড় চমক”। গত বছরের এপ্রিলে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের যাত্রা শুরু হয়। সর্বশেষ ২৪ অক্টোবর প্রকাশিত হয় ‘ক্যাফে’ শিরোনামের গান-যেখানে অংশ নেন ‘আভাস’ ব্যান্ডের ভোকাল তানযীর তুহীন, মহীনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে গৌরব চট্টোপাধ্যায়, এবং ব্রাজিলের শিল্পী লিভিয়া মাতোস।

 

কুইক নিউজ / মোহন / ১৬ নভেম্বর ২০২৫/ দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit