বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে শার্লিন চোপড়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের কারণে সৃষ্ট শারীরিক জটিলতা নিয়ে ভুগছেন। রতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, মূলত স্তনের আকার বৃদ্ধি করার জন্য অস্ত্রোপচার করেছিলেন শার্লিন। তবে হঠাৎ এই অভিনেত্রীর পিঠে, ঘাড়ে ও কাঁধে তীব্র ব্যথা অনুভব করায় তাকে ফের হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে গিয়ে অস্ত্রোপচার করে কৃত্রিম ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইনস্টাগ্রামের এক পোস্টে শার্লিন চোপড়া জানিয়েছেন, গত কয়েক বছর আগে তিনি কৃত্রিম উপায়ে স্তনবৃদ্ধি ও মুখে ‘ফিলার’ ব্যবহার করেছিলেন। এর ফলে তার শরীরের ঊর্ধ্বাঙ্গের ওজন বেড়ে যায়। এই অতিরিক্ত ওজনের কারণেই সম্প্রতি পিঠ, ঘাড়, বুক ও কাঁধে অসহনীয় ব্যথা শুরু হয়।

শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় তিনি চিকিৎসকদের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, এই ব্যথার মূল কারণ হলো অতিরিক্ত ভারী স্তন। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অভিনেত্রী দ্রুত ‘ইমপ্ল্যান্ট’ অপসারণের সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি তিনি সেই অস্ত্রোপচার করান। স্তন ছাড়া   করেছিলেন।

কিন্তু নিজের আসল রূপ ফিরে পেতে গত বছরের আগস্ট মাসেই মুখের সব ফিলার সরিয়ে ফেলেন। বর্তমানে ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করে অপেক্ষাকৃত হালকা জীবনযাপন শুরু করেছেন।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৫,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit