শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বিয়ে করছেন নির্মাতা অমিতাভ রেজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা এই নির্মাতা সদ্যই বাংলাদেশের সংবাদ মাধ্যমে জানালেন এ তথ্য। 

জানা গেছে, স্থানীয় সময় শনিবার সকালে সেখানে সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। পাত্রীর নাম মুশফিকা মাসুদ, পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন তিনি। 

এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের এক উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার জিতে নেয়।

এদিকে গত মাসে দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ। সে থেকে তাদের প্রেম জল্পনা উঠলেও খুব একটা আলোচনায় আসেনি। তবে পোস্টটি প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গনের অনেকে তাদের শুভকামনা জানান।
উল্লেখ্য, অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদ এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে তাদের দাম্পত্যজীবনের ইতি ঘটে। এবার নির্মাতার নতুন এই অধ্যায়ে বাকি জীবনের সঙ্গী হতে যাচ্ছেন মুশফিকা মাসুদ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit