বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

গাজাবাসীর জন্য আতঙ্কের নাম এখন ‘ইয়েলো লাইন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার ফিলিস্তিনিদের জন্য আতঙ্কের নামে পরিণত হয়েছে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা। যুদ্ধবিরতি শুরুর পর প্রায় প্রতিদিনই এই রেখা অতিক্রমের অযুহাতে দখলদার বাহিনীর গুলিতে প্রাণ দিতে হচ্ছে উপত্যকার বাসিন্দাদের। বুধবারও (১২ নভেম্বর) খান ইউনিস এলাকায় ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এক মাসের কম সময়ের মধ্যে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস হয়েছে উপত্যকায়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার ১৬ হাজারের বেশি মানুষ জরুরি চিকিৎসার অপেক্ষায় আছেন। যার মধ্যে প্রায় চার হাজারই শিশু। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো পর্যাপ্ত সেবা দেয়ার মতো অবস্থায় নেই। ডব্লিউএইচও গত দুই বছরে প্রায় ৮ হাজার রোগীকে গাজার বাইরে চিকিৎসার জন্য পাঠিয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর সংস্থাটি চেষ্টা করছে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ফিলিস্তিনিদের দ্রুত অন্য দেশে পাঠাতে। 
 
গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যৌথ উদ্যোগ নিচ্ছে মিশর-তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উভয় দেশ দ্বিতীয় পর্যায়ের চুক্তি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করছে। অন্যদিকে, চলমান দুর্নীতি মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পূর্ণ ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সরাসরি ইসরাইলি প্রেসিডেন্টের উদ্দেশে ট্রাম্প লেখেন, যুদ্ধের সময়ে নেতানিয়াহু একজন ‘শক্তিশালী প্রধানমন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি ইসরাইলকে ‘শান্তির পথে’ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit