সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

সালমানের ফার্ম হাউসের অন্দরের ঘটনা ফাঁস করলেন শেহনাজ গিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সূত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল অভিনেত্রী শেহনাজ গিলের। সৌভাগ্য হয়েছিল সালমানের খামারবাড়িতে যাওয়ারও। ভাইজানের বাড়ির নাম ‘গ্যালাক্সি’। প্রায়ই বাড়ির সামনে ভিড় করেন তার ভক্ত-অনুরাগীরা। তবে সালমানের খামারবাড়ি নিয়ে মানুষের আগ্রহ তুলনায় অনেক বেশি। কী হয় সেই খামারবাড়িতে? এবার সেই তথ্যফাঁস করলেন শেহনাজ গিল।

‘বিগ বস্ ১৩’ থেকে অভিনেত্রীর সঙ্গে পরিচয় সালমান খানে। এরপর থেকেই ভাইজানের স্নেহধন্যা শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি সালমানের খামারবাড়িতে দুই-এক দিন থেকেছেনও। তিনি বলেন, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই-এক দিন থেকেছিলামও। খুব মজা করেছিলাম।
শেহনাজ বলেন, খামারবাড়িতে রয়েছে বহু বাইক ও গাড়ি। আমরা বাইক ও এটিভি গাড়িতে করে এদিক-ওদিক ঘুরে বেড়াতাম। সেখানে ভাইজানের সঙ্গে পার্টিও করেছিলেন। অভিনেত্রী বলেন, আমরা খুব পার্টি করতাম। তবে উনি শুধুই কাজ নিয়ে কথা বলতেন। লড়াইয়ের দৃশ্যে কীভাবে অভিনয় করতে হয়, সেটি আমাদের শেখাতেন। আসন্ন ছবি নিয়ে কথা বলতেন। ওর অগাধ জ্ঞান সিনেমা ও অভিনয় নিয়ে। সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করে নিতেন।

বৃক্ষরোপণ ও চাষাবাদ নিয়েও বিশেষ আগ্রহ রয়েছে ভাইজানের। শেহনাজ গিল বলেন, সালমান গাছ থেকে ফল পাড়তেন। স্যার খুবই দেশি ভাবনার মানুষ। উনি খুবই কর্মঠ। সারাদিন কৃষকদের মতো পরিশ্রম করে থাকেন। তিনি বলেন, সালমান মাটির মানুষ। বরাবর তিনি মাটিতে পা রেখে চলতে ভালোবাসেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit