রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : পিএসএলে খেলার জন্য শরিফুল ও রানাকে এনওসি দেয়া হয়েছিল ১২ এপ্রিল পর্যন্ত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং শরিফুল ও রানার ফ্র‍্যাঞ্চাইজি পেশোয়ার জালমির অনুরোধে সেটির মেয়াদ আরও একদিন বাড়াল বিসিবি।

আগামীকাল (১৩ এপ্রিল) লিগপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের পেশোয়ার। সেই ম্যাচের জন্যই বাংলাদেশি তারকাদের রাখতে চাইছে পেশোয়ার। আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ দলের ক্যাম্পে যোগদানের কথা রয়েছে তাদের।

পিএসএলের বর্তমান মৌসুমটা দুর্দান্ত কাটছে নাহিদ রানা এবং শরিফুলের। দুজনেই নিয়মিত খেলছেন পেশোয়ারের একাদশে। বল হাতে দিচ্ছেন ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান। মৌসুমের শুরু থেকে না খেললেও শেষ ৩ ম্যাচে বল হাতে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। আর শরিফুল ৪ ম্যাচে ২ উইকেট নিলেও বল হাতে ছিলেন বেশ মিতব্যয়ী।

নিউজিল্যান্ড সিরিজের জন্য আপাতত দেশে ফিরতে হচ্ছে পিএসএলে খেলা সব বাংলাদেশি ক্রিকেটারকে। আগামী ১৭ এপ্রিল শুরু হয়ে ওয়ানডে সিরিজ চলবে ২৩ এপ্রিল। এরপর ওয়ানডে দলের খেলোয়াড়রা চাইলে আবার পিএসএলে যেতে পারবেন।

 

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৬,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit