বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণাজুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য।

এ সময় তিনি বলেন, আগামী ১২ নভেম্বর খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৩ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালিত হবে।

জুলাই ঐক্যের প্রধান সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সারাদেশে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণসহ সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের নীরব ভূমিকা এসব ঘটনার সহায়তা করছে।

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ঘিরে রাজধানীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তিনি অভিযোগ করে বলেন, যেসব প্রশাসনিক কর্মকর্তা গুম ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তারা এখনো দায়িত্বে বহাল, যা দেশের জন্য লজ্জাজনক ও উদ্বেগজনক।

মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এর বাইরে কোনো সমঝোতা ছাত্র-জনতা মেনে নেবে না। সরকার ও রাজনৈতিক দলগুলো দ্রুত সিদ্ধান্ত না নিলে রাজপথ থেকেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

শেষে তিনি বলেন, ভারত সীমান্তবর্তী পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলে নতুন সেনাঘাঁটি ও স্টেশন তৈরি করছে,যা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি।সংগঠনটি এ বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানায়।

 

 

কিউএনবি/খোরশেদ/১১ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit