বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জয়পুরহাটে ব্রি ধান ১০৩ এর নমুনা শস্য কর্তণ ও দলীয় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে ব্রি ধান ১০৩ এর নমুনা শস্য কর্তন ও কৃষকদের নিয়ে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মাঠে রাজশহী উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক মফিজুল ইসলাম এর ৩ বিঘা জমিতে এ প্রদর্শনীর ধান কর্তনের মাধ্যমে মাড়াই কার্যক্রমের শুরু করা হয়।

জয়পুরহাট সদর কৃষি অফিসের আয়োজনে নমুনা শস্য কর্তন শেষে স্থানীয় কৃষক-কৃষানীদের নিয়ে দলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের মাঝে ব্রি ধান ১০৩ এর ফলন ও চাষাবাদ নিয়ে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মোঃ জামাল উদ্দিন।

এসময় সভায় বিশেষ অতিথি হিসাবে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  এ, কে, এম সাদিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (শস্য) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)  মোঃ কামরুল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহিনুর ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমোল চন্দ্র মন্ডল ও উপ-সহকারী কৃষি অফিসার আসাদুর রহমান বক্তব্য দেন।

সভায় বক্তারা জানান, ব্রি ধান ১০৩ উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি ৭.০ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। চালের আকৃতি লম্বা ও চিকন হওয়ায় কৃষক এ ধানের মূল্য বেশি পাবে। জাতটি আমন মৌসুমে মাঠ পর্যায়ে সম্প্রসারণে সারাদেশে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।এছাড়াও প্রদর্শনীভুক্ত কৃষকের উঠানে আয়োজিত দলীয় সভায় অংশ নিয়ে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের আগামী রবি মৌসুমে আলু চাষে খামারি এ্যাপ ব্যবহার করে সুষম সার প্রয়োগ ও টেকসই কৃষিচর্চা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit