শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়লেন অভিষেক-গিল জুটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

ক্রীড়া ডেস্ক: ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও আলো কাড়লেন অভিষেক শর্মা ও শুভমান গিল। ম্যাচে মাত্র ৪.৫ ওভার ব্যাট করার সুযোগ পেলেও এই দুই ওপেনার ঝড়ো ব্যাটিংয়ে ৫২ রান তুলে ফেলেন। আর সেই সঙ্গে গড়ে ফেলেন অনন্য এক রেকর্ড।এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং জুটি হিসেবে তারা মোট ১৮৮ রান সংগ্রহ করেছেন।

সিরিজ জয় নিশ্চিত করে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব প্রশংসায় ভাসালেন তার দুই ওপেনারকে। তিনি বলেন, ‘যখন অভিষেক ও শুভমান ওপেনিংয়ে নামে, সবাই হাসতে থাকে। তারা পরিস্থিতি বুঝে ব্যাট করে এবং প্রতিটি ম্যাচ থেকে শিখছে।গিল ও অভিষেকের ব্যাটিং রসায়ন নিয়ে যখন ‘ফায়ার অ্যান্ড আইস’ উপমা দেওয়া হয়, তখন হাস্যরসের ছলে অভিষেক বলেন, “স্যার, আমরা ‘ফায়ার অ্যান্ড আইস’ না, আমরা ‘ফায়ার অ্যান্ড ফায়ার’। আজ বরফের কিছুই ছিল না, শুধু আগুন।”

 

 

কুইক নিউজ / মোহন/ ৯ নভেম্বর ২০২৫ /দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit