মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিসিসিআই ও পিসিবি বিতর্ক সমাধানে আইসিসির বড় পদক্ষেপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে শুক্রবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে আইসিসির বোর্ড মিটিং। যেখানে নারী ক্রিকেট বিশ্বকাপ সম্প্রসারণ, অলিম্পিক্স এবং মিথালি রাজকে আইসিসি নারী ক্রিকেট কমিটিতে অন্তর্ভুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে আয়োজিত এই বোর্ড সভায় সব সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা উপস্থিত ছিলেন।

এই সভায় আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এশিয়া কাপের সবশেষ আসরে জয়ী ভারত দলকে এখনো ট্রফি পৌঁছে না দেওয়া প্রসঙ্গে সৃষ্টি হওয়া দ্বন্দ্ব। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ২০২৫ সালের টুর্নামেন্ট জিতেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে দারুণ সেই জয়ের পর দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি ট্রফি নিজের কাছেই রেখে দিয়েছেন। ভারতের খেলোয়াড়রা নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার জানানোয় মূলত এমনটা ঘটেছে।

সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআই দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির এই সভায় বিষয়টি নিয়ে কথা বলেছে। আইসিসি বোর্ডের সকল সদস্যই উল্লেখ করেছেন, ভারত ও পাকিস্তান ক্রিকেট বিশ্বের গুরুত্বপূর্ণ অংশ। ফলে তাদের মধ্যে অতিদ্রুত এই দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। বোর্ড মিটিং শেষে একটি কমিটি গঠন করা হয়েছে যাতে দ্রুতই ভারতের হাতে ট্রফিটি পৌঁছে দেওয়া যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit