রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

ভারতীয় অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে আইনজীবীদের লংমার্চ শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View
জালাল আহমদ, ঢাকা : ভারতীয় অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ আয়োজিত লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে এ লংমার্চ কর্মসূচির শুরু হয়।সকালে লংমার্চ কর্মসূচি উদ্বোধন করেন সুপ্রিমকার্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ আহমদ বাদল ।আয়োজকরা জানান,ঢাকা থেকে যাত্রা শুরু করে লংমার্চ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে সোনামসজিদ সীমান্ত পর্যন্ত যাবে।

ভারতীয় আগ্রাসনবিরোধী ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান জানান, লংমার্চে শতাধিক আইনজীবী অংশ নিয়েছেন।ভারত ফারাক্কা, তিস্তা ও টিপাইমুখসহ বাংলাদেশের ৫৪টি নদী থেকে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ফেলানী সহ সহস্রাধিক বাংলাদেশী নাগরিককে সীমান্তে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে।

লংমার্চ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়কারী মোস্তফা আল ইহযায।
তিনি বলেন,”ভারতীয় বাহিনী অবৈধভাবে তালপট্টি দখল করে রেখেছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর ২৩৪ বিলিয়ন ডলার পাচারের ঘটনায় খুনি হাসিনা ও তার দোসরদের সহযোগিতা ও আশ্রয়দানের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো । ভারতীয় কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিবাদ জানাবো।”

কিউএনবি/অনিমা/০৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit