রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

‘টমাহক ক্ষেপণাস্ত্র’ চায় ইউক্রেন, দেবেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই বলে আসছেন, তিনি চান না রাশিয়ার বিরুদ্ধে ‘টমাহক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার হোক। এই কারণে ট্রাম্প ইউক্রেন তো বটেই ন্যাটো সদস্যদের কাছেও অস্ত্রটি বিক্রি করতে চাননি। কিন্তু ব্লুমবার্গ নিউজ দিয়েছে ভিন্ন খবর।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, টমাহক যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইল, যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়। ভূপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে টমাহক। নিচু উচ্চতায় ওড়ে বলে টমাহক রাডারে ধরা পড়ে না। এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত রোববার ভিন্ন বার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, আপাতত এমন কোনো চুক্তি বিবেচনা করছেন না তিনি। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সংগ্রহের অনুমতিও দেবে না বলে নিশ্চিত করেছিলেন।

এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর কাছেও টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির মার্কিন পরিকল্পনায় অনাগ্রহ জানান ট্রাম্প। কারণ হিসেবে ট্রাম্প জানান, এসব দেশ পরে ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনকে দিতে পারে। বিষয়টি নিয়ে ট্রাম্পের ভাষ্য হলো, তিনি যুদ্ধকে আরও তীব্র করতে চান না। তবে তার সেই কথার সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টেফানিশিনার বলা তথ্য সাংঘর্ষিক।

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit