শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটির ক্রীড়াঙ্গনের পরিবেশ নিয়ে আসিফ আকবরের হতাশা প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়ন বিভাগের পরিচালক আসিফ আকবর রাঙামাটির ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলার বয়সভিত্তিক ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।মতবিনিময় সভায় আসিফ আকবর বলেন, “আমাদের ক্রিকেটাররা এখনো কিছুটা কনজারভেটিভ। আমরা চাই, স্কুল লেভেল থেকেই তাদের সঠিকভাবে গড়ে তুলতে। এজন্য স্কুল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই পাহাড়ি এলাকায় বয়সভিত্তিক খেলোয়াড় তৈরির অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে সেই সম্ভাবনাগুলো কাজে লাগানো যাচ্ছে না। ফুটবলে এখানকার মেয়েরা যেমন ভালো করছে, তেমনি নারীদেরও ক্রিকেটে সম্পৃক্ত করতে চাই আমরা। সঠিক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়ন করা গেলে এখান থেকেও জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে।”এসময় রাঙামাটির ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিসিবি পরিচালক।সভায় আরও উপস্থিত ছিলেন বিসিবির জেলা কাউন্সিলর আবু শাদাৎ মো. সায়েম, জেলা ক্রীড়া অফিসার হারুনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসহ স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

 

 

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/রাত ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit