বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ভূমি কর্মকর্তার অপসারণের দাবীতে মানববন্ধন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের অনিয়ম দূর্নীর কারণে তার অপসরণের দাবীতে এলাকাবাসী ইউনিয়ন পরিষদ চত্বরে এক মানববন্ধন করেন। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় এলুয়াড়ী ইউপির ভূমি অফিসের এলাকাবাসী মানববন্ধন করেন।

মানববন্ধনে মোঃ মাসুদ রানা অভিযোগ করেন বলেন, ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এলুয়াড়ী মৌজার ২৯৮ খতিয়ানে ৩৩৮২ দাগে মূল হোল্ডিং এর জমি না থাকার সত্ত্বেও জাল খতিয়ান জাল খাজনা, জাল মঠ পর্চা দিয়ে টাকার বিনিময়ে খারিজ করে দেন। উষাহার মৌজার ৩০৩ খতিয়ানে ১৪৩০সাল পর্যন্ত খাজনা পরিশোধ থাকার পরেও ১৯৭৬/৭৭ সাল পর্যন্ত তিনি ১৪হাজার ৯শত ১৫টাকা দাবী করেন। পরবর্তীতে ২ হাজার টাকার বিনিময়ে সেই দাবী সংশোধন করে ৫১৬টাকা করে দেন।

জগন্নথপুর মৌজার ১৮৮ হোল্ডিং এর ১৪৩০ সাল পর্যন্ত খাজনা পরিশোধ থাকলেও ১৯৮২/৮৩ সাল পর্যন্ত আতিয়ার রহমান খাজনা প্রদান করতে গেলে তার কাছে ১০ হাজার টাকা দাবী করেন। তিনি যোগদান করার পর এলাকাবাসীকে জমির খাজনা, খারিজ করতে গেলে তিনি সব সময় এলাকার সাধারণ জন সাধারনকে হয়রানি করছেন। এছাড়ও তিনি টাকার বিনিময়ে জমির অংশিক খাজনা প্রদান করেন, টাকা না দিলে অতিরিক্ত খাজনা প্রদান করতে হয়।

এই সব হয়রারিন কারণে আমরা এলুয়াড়ী ইউনিয়নের সাধারণ মানুষ তার অপসারণের দাবীতে মানববন্ধন করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে মোঃ মাসুদ রানা, মাহমুদল হক, হাফেজ মোঃ রায়হান, মোঃ সোহানুর রহমান, মোঃ খাদেমুল ইসলাম সহ এলাকার অনেকে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, আমি এ বিষয়ে অবগত নই। তবে কে বা কাহারা একটি ভিডিও ফুটেজ পাঠিয়েছে। এলুয়াড়ী ইউপির ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন গ্রহণ করেননি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit