মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে ৩ যুবকের কারাদন্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  বুধবার (৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এর আগে, একই দিন বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।  কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের নুরুল আমিনের ছেলে মো.রাহাত (২২) কৃষ্ণরামপুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো.জাবেদ (৩৬) ও মৃত নজরুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (৩৪)।  

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, বুধবার বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখানে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ওই তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit