বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে।বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, একই বাজারে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।  আহতরা হলেন, যুবদল কর্মি মো.সিরাজ (৩৮) সবজি বিক্রেতা মো.গাজী আলম (৪৫) সিএনজি চালক মো.সিরাজ (৩৫) মো.শাহজাহান (২৫) ও পথচারী হিমেল (৩০)।

নাম প্রকাশে অনিচ্ছুক খলিফারহাট বাজারের এক ব্যবসায়ী জানান, গতকাল মঙ্গলবার বিকেলে খলিফারহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে কিছু ছেলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে স্থানীয় বহিস্কৃত বিএনপি নেতা নুরুল আমিনের অনুসারী সুরুজ ছেলেদের মারধরে করে। ছোট ছোট ছেলেদের মারধর করাকে কেন্দ্র করে একই দিন রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় খলিফারহাট বাজারে যুবদল কর্মি সিরাজের সাথে সুরুজের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সুরুজ খলিফারহাট বাজারে ফাঁকা গুলি ছুড়লে সবজি বিক্রেতা গাজী ছররা গুলিতে আহত হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকাল ১০টার দিকে সুরুজ ফের তার লোকজন নিয়ে খলিফারহাট বাজারে হামলা চালায়। ওই সময় তারা যুবদল কর্মি সিরাজ ও পথচারী হিমেলকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় যুবদল কর্মি সিরাজের অনুসারীদের হামলায় প্রতিপক্ষের মো.শাহজাহান নামে এক যুবকও আহত হয়। গুরুত্বর আহত গাজী,সিরাজ ও হিমেলকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

   

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার বিএনপি নেতা নুরুল আমিন ও তার অনুসারী সুরুজের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।  এ বিষয়ে জানতে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের মুঠোফোনে একাধিক কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।  ছররা গুলিতে ব্যবসায়ী আহত হওয়া ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, ব্যবসায়ী নেতা ছররা গুলিতে ব্যবসায়ী আহত হওয়ার দাবি করতে পারে। তবে তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।  যুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল ২-৩জন আহত হয়েছে।  

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit