শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

মেয়ের সামনেই অটোচালকের হাতে হেনস্তার শিকার অভিনেত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : খোলা রাস্তায় শারীরিক হেনস্থার শিকার অভিনেত্রী শামিম আকবর আলি। মহিলাদের নিরাপত্তা প্রায়ই প্রশ্নের মুখে দাঁড়ায়। শামিমের ঘটনা সেই বিতর্ক আরও একবার উস্কে দিল। সাক্ষাৎকারে গোটা ঘটনা নিজেই জানিয়েছেন শামিম। 

গত শনিবার ৩২ বছরের অভিনেত্রী মুম্বাইয়ের মীরা রোডে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। শরীরচর্চা কেন্দ্র থেকে বেরিয়ে একটি অটোয় করে তিনি যাচ্ছিলেন। অটোচালক স্কুলের সামনে এসে হঠাৎই শামিমের উপর চিৎকার করতে থাকেন বলে অভিযোগ। পরে বাড়ি পর্যন্ত তাঁদের পৌঁছে দিলেও শেষে শারীরিক হেনস্থা করেন বলে অভিযোগ। শামিম জানিয়েছেন, তাঁর পাঁচ বছরের কন্যার সামনেই এই কাণ্ড ঘটে যায়। 
সংবাদমাধ্যমকে শামিম বলেছেন, “ওই অটোচালক হঠাৎই বিরক্ত হয়ে আমার উপর চিৎকার শুরু করে দেন। আমি কেন স্কুলের সামনে অটো দাঁড় করাতে বললাম, তা নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন তিনি। দাবি করতে থাকেন, ভাড়া দিয়ে ওঁকে যেন ছেড়ে।” মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে এই বিপত্তি হয় অভিনেত্রীর। অটোচালককে শান্ত করতে দ্রুত নিজের মেয়েকে নিয়ে বাড়ি ফেরার জন্য ফের সেই অটোতেই ওঠেন তিনি।

ওই অটোতেই নিজের আবাসন পর্যন্ত পৌঁছোন শামিম। তখন হঠাৎই অভিনেত্রীর উপর চড়াও হন সেই অটোচালক। অভিনেত্রীর অভিযোগ, অটোচালক পিছন ফিরে তাঁর হাত মুচড়ে দেন। এই দেখে ঘাবড়ে গিয়েছিল শামিমের কন্যা। ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করেন শামিম। অটোর রেজিস্ট্রেশন নম্বরও থানায় জমা দেন অভিনেত্রী। ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন শামিম। ওই অটোচালকের খোঁজ করছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit