শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

মালাইকার জীবনে কে এই নতুন প্রেমিক?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছেন অনেক আগেই। এরপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমে ডুবে ছিলেন। গত বছর সেই অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই ভেঙে যায় সম্পর্ক। 

সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের একটি ‘হাইভোল্টেজ’ কনসার্ট থেকে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটিজেনদের। মালাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাকে।

সেই সঙ্গে দেখা যায়, অনুষ্ঠানের গানের তালে নাচছেন মালাইকা অরোরা। তার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন এক অচেনা যুবক। অবশেষে জানা গেল সেই রহস্যময় যুবক হীরা ব্যবসায়ী হর্ষ মেহেতা।

এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান থেকে জল্পনায় মেতেছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। নেটিজেনদের  প্রশ্ন— কে সেই যুবক? অনেকেই আবার দাবি করেছেন, মালাইকার পছন্দ করার চোখ আছে। এক নেটিজেন লিখেছেন—দিন দিন যেন মালাইকার বয়স কমছে। এই জুটি কিন্তু খুবই রসায়নপূর্ণ। খুবই উষ্ণ লাগছে তাদের একসঙ্গে দেখে। তবে বিপরীত মতও রয়েছে অনেকের।

আবার এক নেটিজেন লিখেছেন, একসঙ্গে দেখা গেছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনো মানে নেই। হতেই পারে মালাইকার ছেলের বন্ধু ওই যুবক। সামাজিক মাধ্যমে সেই যুবকের পরিচয় নিয়ে নানা বক্তব্য ছড়িয়ে পড়ে। তবে বেশ কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দাবি— ৩৩ বছরের এ যুবকের নাম হর্ষ মেহেতা। তার নাকি বেলজিয়ামে হীরার ব্যবসা রয়েছে। আরও জানা গেছে, গত কয়েক মাস ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে আছেন মালাইকা ও হর্ষ।

জীবনের ঠিক এমনই এক যাত্রায় এসে পৌঁছেছেন মালাইকা অরোরা। এটি দীর্ঘ বিরতি নয়, বলিপাড়ায় এখন কানাঘুষা— হাঁটুর বয়সি যুবকের প্রেমে মজেছেন অভিনেত্রী। সেখানেই মালাইকার ঘনিষ্ঠ রসায়ন ফটোসাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। উল্লেখ্য, অর্জুনের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক রেখেছেন মালাইকা। কিছু দিন আগে মালাইকার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit