বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

বিএনপি কখনও আওয়ামীলীগ হবে না – স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা 

মো আসাদুজ্জামান আসাদ  পার্বতীপুর(দিনাজপুর) সংবাদদাতা । 
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ Time View
মো আসাদুজ্জামান আসাদ  পার্বতীপুর(দিনাজপুর) সংবাদদাতা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের-১০, দিনাজপুর-৫, (পার্বতীপুর-ফুলবাড়ী)  আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন- কোনো ভাবে আওয়ামীলীগের শাসন আমলের সাথে বিএনপির শাসনামলের তুলনা করা যাবে না। কেননা অতীতে বিএনপি কখনো আওয়ামীলীগের ধারায় দেশ শাসন করেনি। আগামীতেও বিএনপি কখনও আওয়ামীলীগ হবে না। 

গতকাল সোমবার দুপুরে পার্বতীপুর প্রেস কাবে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী গণসংযোগের অংশ হিসাবে স্থানীয় বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন- পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এই মুহুর্তে এ এলাকার তরুণদের বড় সমস্যা মাদকাশক্তি। জীবন বিনাশী এই প্রবনতা থেকে তাদের মুক্ত করতে হলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

এ জন্য তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। এ সময় তিনি পার্বতীপুর ও ফুলবাড়ী বাসীর যে কোন সমস্যা সংকটে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। নূরুল হুদা বাবু ঢাকা বিশ^বিদ্যালয় থেকে  মৃত্তিকা, পানি ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ওই সময় থেকে তিনি বিএনপি’র সহযোগি সংগঠনের রাজনীতিতে জড়িত হন বলে তার সফর সঙ্গীরা জানান।

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit