বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর

ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : হল্যান্ডের সবশেষ দুটি গোল গতকাল বোর্নেমাউথের বিপক্ষে। ইতিহাদে ১৭ মিনিটে প্রথম গোল করার পর ফের জালের দেখা পান ৩৩ মিনিটে। তাতে ম্যানচেস্টারের ক্লাবটি জিতেছে ৩-১ গোলে, অন্য গোলটি নিকো ও’রেলির। এই জয় দিয়ে কঠিন সময় পেছনে ফেলে সিটি উঠে এসেছে টেবিলের দ্বিতীয় স্থানে, ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ৬ পয়েন্টের।

এক অর্থে এটা সিটির ঘুরে দাঁড়ানো। কারাবো কাপে আগের ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে জিতলেও লিগ ম্যাচে হেরেছিল অ্যাস্টন ভিলার কাছে। সব মিলিয়ে ১০ ম্যাচে তাদের ৩ হার, ড্র একটি। এই দলটিকে শিরোপার দাবিদার ভাবছেন কোচ পেপ গার্দিওলা। বোর্নেমাউথ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আশা করি আর্সেনাল একদিন গোল খাবে। আমাদের শক্তি নেই, আছে। ক্লাব বিশ্বকাপের পর থেকেই আমার মধ্যে এই অনুভূতি যে আমরা আছি (শিরোপার দৌড়ে)। মাত্র ১০ ম্যাচ, আরও ২৮টা খেলতে হবে। অনেক কিছুই ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো থেকে আরও ভালো হওয়া।’

হল্যান্ড করেছেন ১৩ গোল, দুইয়ে থাকা অ্যান্তোনি সেমেনিওর তার অর্ধেক গোলও নেই। বোর্নেমাউথ তারকা ৬টি গোল করেছেন ৯ ম্যাচে। হল্যান্ড কিছু দিন নির্ভারই থাকতে পারেন। অবশ্য তিনি শুধু লিগেই গোল করছেন না, অন্যান্য প্রতিযোগিতায় ৩ ম্যাচে করেছেন ৪ গোল। নরওয়েজিয়ান এই তারকাকে তার গুরু মেসি-রোনালদোর লেভেলের মনে করছেন। গার্দিওলা বলেন, ‘এটা হলো আপনার মেসি-রোনালদোর সঙ্গে খেলার মতো। তার (হল্যান্ড) প্রভাব অনেক বড়। ওই লোকটার সংখ্যা দেখেছেন? অবশ্যই সে ওই লেভেলের (মেসি-রোনালদো)। মেসি-রোনালদো এটা করেছে ১৫ বছর ধরে, এটাই লেভেল…।’

 

 

কিউএনবি/খোরশেদ/০৩ নভেম্বর ২০২৫,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit