শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

পুলিশের উদ্যোগে “সম্প্রীতির ফুটবল ম্যাচ”

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : নানান জাতিগোষ্ঠীর সহাবস্থানের অন্যতম বৈচিত্র্যময় জেলা পার্বত্য রাঙামাটিতে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে রোববার বিকেলে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সম্প্রীতির ফুটবল ম্যাচ। রাঙামাটি মারি স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজি) ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) ড. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স) ফরিদা ইয়াসমিন, রাঙামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার কাজী নুসরাত এদীব লুনা, রাঙামাটির জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সরিৎ কুমার চাকমা, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় সম্প্রীতির ফুটবল ম্যাচটি। উত্তেজনাপূর্ণ এই খেলায় রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় দল ৪-২ গোলে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। জেলা পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রশংসা প্রকাশ করেন। তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং এটি পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতি বৃদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম। রাঙামাটি জেলা পুলিশ জানায়, পাহাড়ি-বাঙ্গালি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্য রক্ষার লক্ষ্যেই এই ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit