বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

রাতভর রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিজ্জিয়া প্রদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন সেখানকার প্রায় ৬০ হাজার মানুষ।

এছাড়া রুশ হামলায় জাপোরিজ্জিয়ায় দু’জন আহত এবং প্রদেশটির সংলগ্ন বন্দরশহর ওডেসায় দু’জন নিহতও হয়েছেন। 

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেল টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন জাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদেরভ।

টেলিগ্রাম পোস্টে ফেদেরভ বলেন, “শনিবার রুশ বাহিনীর রাতভর হামলায় জাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে প্রদেশের প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। এছাড়া প্রদেশের অন্তত দু’জন আহত এবং জাপোরিজ্জিয়ার সংলগ্ন ওডেসায় দু’জন নিহত হয়েছেন রুশ হামলায়। আমাদের বিদ্যুৎ প্রকৌশলী এবং ক্রুরা কাজ করছেন। আমরা চেষ্টা করছি যত শিগগির সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার।”

প্রসঙ্গত, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

সেনা অভিযান শুরুর আট মাসের মাথায় ইউক্রেনের মূল ভূখণ্ডের চার প্রদেশ ডোনেটস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন দখল করে রুশ বাহিনী। এই চার অঞ্চলকে নিজেদের মানচিত্রেও অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit