শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

এনসিএলের মাঝেই ১৫ দিনের ছুটিতে আফিফ হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে বরিশালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল খুলনা। চার দিনের সেই ম্যাচ আড়াই দিনেই জিতে নেয় মোহাম্মদ মিঠুনের দল। ওই ম্যাচের দুই ইনিংসেই স্পিন বলে জাদু দেখিয়েছিলেন খুলনার ক্রিকেটার আফিফ হোসেন। এরপরই এই অলরাউন্ডার বড় ছুটিতে যাচ্ছেন।

প্রথম ম্যাচেই ৮ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন আফিফ। তবে প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করা এই ক্রিকেটার দ্বিতীয় রাউন্ডে খেলছেন না। অনেকে ভেবেছিলেন, মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় রাউন্ডের দলে ফেরায় আফিফের জায়গা হয়নি। তবে বিষয়টি তেমন নয়।
বিসিবির কাছে ১৫ দিনের ছুটি চেয়ে ই-মেইলে আবেদন করেছিলেন আফিফ। বিসিবি তার ছুটি মঞ্জুর করেছে। কারণ আবারও বাবা হচ্ছেন আফিফ, এই সময়টাতে তাই পরিবারের পাশে থাকতে ক্রিকেট থেকে কিছুদিনের বিশ্রাম নিতেই হচ্ছে। ধারণা করা হচ্ছে চতুর্থ রাউন্ড দিয়ে ফের মাঠে ফিরবেন আফিফ।
এর আগে লাল বলের এনসিএলে নিজেদের প্রথম খেলায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আফিফ হ্যাট্রিকসহ ৬ উইকেট শিকার করেন। সেদিন খুলনার হয়ে প্রথম ইনিংসে ১০.৫ ওভার করে ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৬ উইকেট। 

 

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit