শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

তাহসানের কারণেই ৮ বছরের গোপন প্রেম সামনে আনেন ফারিণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের সঙ্গে বছর দুয়েক আগে হঠাৎ করে সংগীতশিল্পী তাহসানের সম্পর্ক জড়িয়ে ওঠা গুঞ্জন ছিল টক অব দ্যা টাউনে। কেউ কেউ বিষয়টি বিয়ে পর্যন্তও গড়িয়ে নিয়ে যান। এমনকি তাহসানের সঙ্গে সংসারও শুরু করে দেন তাসনিয়া ফারিণ বলে শোনা যায়।

মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয়। যদিও অনেক দিন কেটে যাওয়ার পর বিষয়টি আবার আলোচনায় আসে। সেই গুঞ্জনের একসময় অবসানও ঘটে। ২০২৩ সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের সম্পর্কের পর আগস্ট মাসের ১১ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিউড সফর, বড়পর্দায় অভিষেক এবং নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন তাসনিয়া ফারিণ।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এখন সিনেমার নায়িকা তাসনিয়া ফারিণ। দেশের পাশাপাশি কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও বেশ পরিচিত মুখ তিনি। দিন কয়েক আগেই কলকাতা সফরে গিয়ে ঘুরে এসেছেন ঢালিউড অভিনেত্রী। সেখানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, কোয়েল মল্লিক ও দেবের সঙ্গেও দেখা হয় তার। এ সময় বিয়ে ও ব্যক্তিগতজীবনে তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও কথা বলেন ফারিণ। অভিনেত্রী বলেন, বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।

সংসারজীবনের সঙ্গে অভিনয়জীবন— দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রী বলেন, আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন— অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি— বিয়ের পর আমার কাজ বেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit