মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের কফর রুমান গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ও হামলায় হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের একজন সদস্য। তবে হিজবুল্লাহ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র জেরেমি লরেন্স এর আগে জানিয়েছিলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে অন্তত ১১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

২০২৪ সালের নভেম্বর মাসে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব হামলার মাত্রা আরও বেড়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/সকাল ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit