শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি ‌‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প হামলা-অগ্নিকাণ্ড-দুর্যোগে মানুষকে সতর্ক করতে বিশেষ অ্যালার্ট চালু করছে সিঙ্গাপুর জ্বালানি সংকটে বিমানসেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা মহাকাশে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পরমাণু যুদ্ধের মহড়া, বড়সড় বিপদ আসছে? ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের ইরানের এক ঘোষণাতেই ১০ ডলার কমল তেলের দাম ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বললেন লেবাননের প্রেসিডেন্ট হরমুজ উন্মুক্ত ঘোষণার পর ইরানকে ‘ধন্যবাদ’ জানিয়ে যা বললেন ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে ইসরায়েল, ইরানের প্রেসিডেন্টের তীব্র প্রতিক্রিয়া ট্রাম্প বলছেন ইরান ধ্বংস, গোয়েন্দারা বলছে উল্টো গল্প

ডোমারে দারুস সালাম মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ীতে দারুস সালাম মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী বাজারে মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী।

ডোমার আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ হযরত মাওঃ মোসলেহু উদ্দিন শাহ কোরাইশী’র সভাপতিত্বে অতিথি হিসাবে ডোমার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মাওঃ গোলাম হোসেন, সমাজ সেবক লিয়াকত আলী, উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওঃ আব্দুস সালাম, সহকারী শিক্ষক সোলাইমান হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এসময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের ছবক প্রদান এবং বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

মাদ্রাসা পরিচালক মাওঃ আব্দুস জানান, সহি সুদ্ধভাবে দ্বীনি এলেম শিক্ষার জন্য আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার এর সু-ব্যবস্থা রয়েছে। নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ এবং আলিয়ার বিভাগে প্লে-থেকে ৫ম শ্রেনী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করা হবে। মাদ্রাসাটি সঠিক ভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৫,/রাত ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit