বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

হামলা-অগ্নিকাণ্ড-দুর্যোগে মানুষকে সতর্ক করতে বিশেষ অ্যালার্ট চালু করছে সিঙ্গাপুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুর জুড়ে জরুরি অবস্থা, বড় ধরনের অগ্নিকাণ্ড কিংবা সন্ত্রাসবাদী হামলার মতো ঘটনায় সাধারণ মানুষকে দ্রুত সতর্ক করতে নতুন জাতীয় সতর্ক ব্যবস্থা এসজি অ্যালার্ট চালু করা হচ্ছে। 

আগামী ১০ মে থেকে এই অ্যালার্ট সেবা চালু হতে যাচ্ছে। 

এই পদ্ধতির বিশেষত্ব হলো, এটি ব্যবহারের সময় ব্যবহারকারীর মোবাইল ফোন সাইলেন্ট মোড কিংবা আলাপরত অবস্থায় থাকলেও ১০ সেকেন্ডের একটি বিশেষ সুর ও কম্পনের মাধ্যমে স্ক্রিনে পপ-আপ বিজ্ঞপ্তি পাঠানো যাবে।

সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (এসসিডিএফ)-এর এই নতুন উদ্যোগটি মূলত জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে। আগামী ১০ মে দুপুর ১২টায় এই ব্যবস্থার প্রথম পরীক্ষা চালানো হবে। তবে প্রথম পর্যায়ের এই পরীক্ষায় শুধুমাত্র সিংটেল গ্রাহক এবং যারা এই নেটওয়ার্ক ব্যবহারকারী বিভিন্ন সেবা (গোমো, ভিভিফাই বা জিরো১) ব্যবহার করেন, তারাই অ্যালার্টটি পাবেন। 

স্টারহাব এবং অন্যান্য টেলিকম গ্রাহকদের আগামী ২০২৬ সালের শেষভাগ থেকে ২০২৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে এই ব্যবস্থার আওতায় আনা হবে।

প্রযুক্তিগতভাবে এটি সাধারণ এসএমএস বা ইন্টারনেট ভিত্তিক মেসেজ থেকে সম্পূর্ণ আলাদা। সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহারের ফলে নেটওয়ার্ক জ্যাম থাকলেও কয়েক সেকেন্ডের মধ্যে এটি নির্দিষ্ট এলাকা বা পুরো দ্বীপ জুড়ে প্রচার করা সম্ভব হবে। এর জন্য ব্যবহারকারীকে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, বিশেষ নিবন্ধনেরও দরকার নেই। 

তবে নিজের ফোনটিতে সর্বশেষ অপারেটিং সিস্টেম আপডেট থাকা জরুরি। ইংরেজি ডিফল্ট ভাষা হিসেবে থাকলেও ফোনের সেটিংস অনুযায়ী এটি বাংলা, মান্দারিন, মালয় বা তামিল ভাষায় দেখা যেতে পারে। পুরোনো মডেলের ফোনে এটি ‘প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট’ হিসেবেও প্রদর্শিত হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থাটি কেবল জরুরি পরিস্থিতিতেই ব্যবহার করা হবে এবং একবার চালু হলে এটি বন্ধ বা আনসাবস্ক্রাইব করার কোনো সুযোগ থাকবে না। জাপানে বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতেও এমন ব্যবস্থা চালু রয়েছে। 

এসসিডিএফ-এর অপারেশনস বিভাগের সিনিয়র ডিরেক্টর অ্যালান চাউ জানান, জরুরি সময়ে জনসাধারণের কাছে দ্রুত তথ্য পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পদ্ধতিটি সিঙ্গাপুরের দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তার সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। 

সূত্র: দ্য স্ট্রেইটসটাইমস

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/সকাল ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit