শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুকধারীর গুলিতে অন্তত দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি পারিবারিক প্রতিহিংসার কারণে ঘটে থাকতে পারে।

অ্যাথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে বন্দুকধারীর গুলির ঘটনায় ৫০ বছর বয়সি এক নারীসহ কমপক্ষে দু’জন নিহত হয়েছে।

এএনএ আরো জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে। সংবাদ সংস্থাটি আরও জানায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানিয়েছে, আহতদের উদ্ধার করতে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে। ক্রিট দ্বীপে অবৈধ অস্ত্রধারণ ব্যাপকভাবে প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়শই ঘটে থাকে।

গত রোববারও ক্রিট দ্বীপের পশ্চিমাঞ্চলের  একটি গ্রামীণ উৎসবে ২৩ বছর বয়সি এক যুবক, ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit