শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নাইম-রবিনের সেঞ্চুরিতে শক্ত ভিত ময়মনসিংহের

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগে রংপুরের বিপক্ষে দারুণ শুরু পেয়েছে ময়মনসিংহ। নাইম শেখ ও মাহফিজুল ইসলাম রবিনের জোড়া সেঞ্চুরিতে দুই উইকেটে ২৮১ রান করে দিন শেষ করেছে তারা।

কক্সবাজারের একাডেমী মাঠে ময়মনসিংহকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রবিন এবং নাইম। দুজনে মিলে উদ্বোধনী জুটিতেই যোগ করেন ২২০ রান। দুজই পেয়েছেন সেঞ্চুরির দেখা।

৯টি চার ও দুটি ছক্কায় ১৬৩ বলে ১১১ রান করে নাইম ফিরলে ভাঙে এই জুটি। মোহাম্মদ আবু হাসিমের গুড লেংথের বলে লফটেড শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন এই ওপেনার।

দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন রবিন এবং আইচ মোল্লা। ২২৮ বলে ১৩টি চার এবং দুটি ছক্কায় ১২৭ রান করেন রবিন। জাহিদ জাভেদের বলে বোল্ড হয়েছেন এই তরুণ ওপেনার।

আলোকসল্পতার জন্য এ দিন ৮২ ওভার খেলা হয়। দিনের বাকি সময়ে আর কোনো উইকেট হারায়নি ময়মনসিংহ। আইচ ৭৯ বলে ২৩ এবং মজিদ ২৬ বলে আট রানে অপরাজিত থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৫,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit