বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

দক্ষ কর্মীদের জন্য নতুন ভিসা চালু করছে পর্তুগাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশে কাজের সুযোগ খুঁজছেন এমন দক্ষ কর্মীদের জন্য নতুন ধরনের ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসাটি পূর্বের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে কার্যকর হবে।

দ্য পর্তুগাল নিউজের প্রতিবেদন উদ্ধৃত করে ইকোনমিক টাইমস জানিয়েছে, নতুন ভিসা চালুর এ উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। ফলে কনস্যুলার অফিসগুলোসহ ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা কেন্দ্রগুলো আর পুরনো ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না।

মন্ত্রণালয় আরও জানায়, নতুন স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা চালুর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে এটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ ও নীতিমালা চূড়ান্ত হওয়ার পর।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit