মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

টাকা দিয়ে পুরস্কার কেনার অভিযোগ, জবাবে যা বললেন অভিষেক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : বাবা বলিউড সিনেমার শাহেনশাহ। সে হিসেবে ছেলে ততটা আলো কেড়ে নিতে পারেননি। তারপরও চেষ্টার কমতি নেই অভিষেক বচ্চনের। গল্পপ্রধান চরিত্রে অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

সম্প্রতি ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জেতেন অভিষেক। এর কয়েকদিন পর একজন সাংবাদিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, অভিষেক বচ্চন একজন ভালো মানুষ, কিন্তু তিনি কীভাবে পুরস্কার কিনতে হয় এবং জনসংযোগ ক্ষমতা ব্যবহার করে ক্রমাগত খবরে থাকতে হয়, তার একটি উদাহরণ, যদিও তার ক্যারিয়ারে একক ব্লকবাস্টার নেই।

এই অভিযোগের জবাব দিয়েছেন জুনিয়র বচ্চন। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কখনো কোনো পুরস্কার কিনিনি বা আক্রমণাত্মক প্রচারণায় লিপ্ত হইনি। আমি কেবল কঠোর পরিশ্রম করেছি, রক্ত, ঘাম ঝরিয়েছি। অনেক কান্নাও ঝরেছে।

তিনি আরও বলেন, আমি জানি আপনি আমাকে বিশ্বাস করবেন না। তাই সবচেয়ে ভালো উপায় হলো আরও কঠোর পরিশ্রম করা যাতে আমার ভবিষ্যতের কোনো অর্জন আপনাকে কখনো সন্দেহ করার কারণ না দেয়। আমি আপনাকে ভুল প্রমাণ করব।

উল্লেখ্য, ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা করেন অভিষেক বচ্চন। ছবিটি বক্স অফিসে খুব একটা শোরগোল না ফেললেও সিনেসমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল। এবার পঁচিশ বছরের ফিল্মি ক্যারিয়ারে যখন ফিল্মফেয়ারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তখন সেই বিষয়টি নিয়েও কম জলঘোলা হচ্ছে না নেটমাধ্যমে। 

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit